লালপুরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন

লালপুরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন

‘সমবায়ে গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। রোববার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের উদ্যোগে দিবসটি উপলক্ষে র‍্যালি, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয় এবং এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

ইউএনও কাজী মো. মেশকাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবির হোসেন এবং গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুল্লাহসহ স্থানীয় বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন