আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বড়াইগ্রামে সিল মারা ১৮ ব্যালট পেপার উদ্ধার, যা বললেন ইউএনও

উপজেলা প্রতিনিধি, বড়াইগ্রাম (নাটোর)

বড়াইগ্রামে সিল মারা ১৮ ব্যালট পেপার উদ্ধার, যা বললেন ইউএনও

নাটোরের বড়াইগ্রামে নির্বাচন-পরবর্তী বিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন করার সময় ১৮টি সিল মারা ব্যালট পেপার পাওয়া গেছে। তবে বিষয়টি কাউকে না জানিয়েই আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা চম্পা খাতুন। গতকাল মঙ্গলবার বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

জানা যায়, গত সোমবার সকালে উপজেলার ইসলামপুর মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ পরিষ্কার করার সময় ১৮টি সিল মারা ব্যালট পেপার পাওয়া যায়। পরে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা কাউকে না জানিয়েই আগুন দিয়ে অন্যান্য কাগজপত্রের সঙ্গে ব্যালট পেপারগুলোও পুড়িয়ে দেন। পরে শিক্ষক-শিক্ষার্থীদের মাধ্যমে ধীরে ধীরে বিষয়টি এলাকায় জানাজানি হয়ে যায়।

বিজ্ঞাপন

প্রধান শিক্ষিকা চম্পা বেগম বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, সিল মারা ব্যালটগুলোর মধ্যে দাঁড়িপাল্লা প্রতীকের ছয়টি, হাতপাখার একটি, ধানের শীষের একটি, হ্যাঁ ভোট চারটি, না ভোট দুটি এবং চারটি বাতিল ভোট ছিল। এগুলো আর কোনো কাজে লাগবে না ভেবে পুড়িয়ে ফেলেছি।

এ বিষয়ে ইউএনও ও সহকারী রিটার্নিং অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, বিষয়টি অবগত হয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন