আমার দেশে সংবাদ প্রকাশ

বিদ্যালয়ের পাশে তেলের ডাম্পিং পয়েন্ট, দুই লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, বগুড়া

বিদ্যালয়ের পাশে তেলের ডাম্পিং পয়েন্ট, দুই লাখ টাকা জরিমানা

বগুড়া জেলার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নে বাঁখড়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ডাম্পিং পয়েন্টে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসক তৌফিকুর রহমানের নির্দেশনায় বৃহস্পতিবার বিকেলে কাহালুর ইউএনও মোছা. মলিহা খানমের নেতৃত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিব কুমার বিশ্বাসের ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থল পরিদর্শন করে।

বিজ্ঞাপন

এরআগে, ৩ জুন আমার দেশ অনলাইনে ‘বিদ্যালয়ের পাশে তেলের ডাম্পিং পয়েন্ট, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা’ শিরোনামে এক সংবাদ প্রকাশিত হয়।

কাহালুর ইউএনও মোছা. মলিহা খানম বলেন, ১ মাস আগে যোগদান করেছি। কিন্তু ৩ মাস যাবত কোমলমতি শিক্ষার্থী ও এলাকাবাসী এ দুর্ভোগের শিকার হলেও অবগত করেনি। আমার দেশে সংবাদ প্রকাশের পর নজরে আসে। সরেজমিনে পরিদর্শনে গিয়ে ‘আল নূর এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড’কে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

গ্রামের বাসিন্দা শাহিন বাদশা বলেন, অনেক চেষ্টা করেও আমরা এই সমস্যার সমাধান খুঁজে পাচ্ছিলাম না। আমার দেশে সংবাদ প্রকাশিত না হলে এই দুর্ভোগ পোহাতেই হতো। অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য আমার দেশ পরিবারের প্রতি কৃতজ্ঞতা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম বলেন, যদি আমার দেশে সংবাদ না ছাপাতো তাহলে হয়তো কর্তৃপক্ষের টনক নড়তো না। আজকে অভিযান করে জরিমানা করা হয়েছে আর ডাম্পিং সরাতে বলেছে। আমরা লেখাপড়ার পরিবেশ ফিরে পাচ্ছি। আর স্বাস্থ্যঝুঁকিতে পড়তে হবে না।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন