নাটোরে গরুবাহী ভটভটি-বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

নাটোরে গরুবাহী ভটভটি-বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
ছবি: আমার দেশ

বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুরের নয়াবাজার এলাকায় গরুবাহী ভটভটির ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন চারজন। শনিবার সকাল সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা পাশের বড়াইগ্রামের লক্ষ্মীপুর ধামানিপাড়া গ্রামের গরু ব্যবসায়ী আব্দুর রহমান (৭০), আক্কাছ আলী (৫৫) ও তার সহদর জাহাঙ্গীর আলম (৪৬)।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে রাজশাহীগামী একটি বাসের সঙ্গে চান্দাইকোনা গরুর হাটে যাওয়ার পথে ওই গরুবাহী ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ভটভটিতে থাকা এক গরু ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়। আহত চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায়শই গরুভর্তি অবৈধ ভটভটি নিয়ে হাইওয়ে সড়কে যাতায়াত করেন গরু ব্যবসায়ীরা। হাইওয়ে পুলিশ ব্যবস্থা না নেওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধারের পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মহাসড়কে অবৈধ যান চলাচলে নিয়মিত মামলাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন