পাবনায় আধিপত্য বিস্তার নিয়ে ছুরিকাঘাতে কিশোর নিহত

পাবনায় আধিপত্য বিস্তার নিয়ে ছুরিকাঘাতে কিশোর নিহত

আধিপত্য বিস্তার নিয়ে পাবনা পৌর এলাকার অনন্ত অঞ্চলের হরিজন কলোনিতে ছুরিকাঘাতে আরাফাত‌ হোসেন (১৮) নামের এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর ও আগুন ধরিয়ে দিয়েছে আরাফাতের লোকজন।

বিজ্ঞাপন

বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত আরাফাত পৌর এলাকার দক্ষিণ রাঘবপুরের ওমর আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছু দিন ধরে স্থানীয় শহিদুল মেম্বারের সঙ্গে আরাফাতদের ঝামেলা চলছিল। একাধিকবার ছোটখাটো মারামারির ঘটনাও ঘটেছে। বুধবার দিবাগত মধ্যরাতে কলোনি এলাকায় আরাফাত পেয়ে কুপিয়ে জখম করে শহীদুলের লোকজন।

পরে স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরপরই শহীদ মেম্বারের বাড়িঘর ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় আরাফাতের লোকজন।

বিষয়টি নিশ্চিত করে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান মণ্ডল জানান, আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে ঘটনার মূল কারণ পরে জানানো হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন