ধামইরহাট সীমান্তে মাদকসহ চোরাকারবারি আটক

উপজেলা প্রতিনিধি, ধামইরহাট (নওগাঁ)

ধামইরহাট সীমান্তে মাদকসহ চোরাকারবারি আটক

নওগাঁর ধামইরহাট সীমান্তে ৫শত পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হাসান আলী (৩০) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।

শনিবার দিবাগত রাতে উপজেলার অমরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আসামি হঠাৎপাড়া এলাকার মৃত হাফিজুর রহমানের ছেলে। রবিবার (২৬ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিজিবি।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরো জানান, চকিলাম বিওপি’র টহল কমান্ডার না. সুবে. মো. আক্কাস আলী এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৮/৮-এস হতে আনুমানিক ১৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অমরপুর হঠাৎপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

একই রাতে অপর আরও একটি অভিযানে বস্তাবর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. এরশাদ আলী এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬০/৮-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাহিসন্তুষ গ্রামে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ উদ্ধার করতে সক্ষম হয়।

পরে আটক আসামির বিরুদ্ধে থানায় মামলা দায়েরের মাধ্যমে কোর্ট হাজতে পাঠানো হয়। পাশাপাশি উদ্ধারকৃত মাদকদ্রব্য থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন