সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ২০০ এর বেশি আসন পাবে: দুলু

সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ২০০ এর বেশি আসন পাবে: দুলু

নাটোর জেলা বিএনপির নব গঠিত আহবায়ক কমিটির পরিচিতি ও কর্মী সভার উদ্বোধন করে বিএনপি'র কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশের নির্বাচনকে কীভাবে দীর্ঘায়িত করা যায় সেই ষড়যন্ত্র হচ্ছে। কেননা দেশে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ২০০ এর বেশি আসন পাবে।

মঙ্গলবার দুপুরে শহরের আলাইপুরে জেলা পরিষদ মিলনায়তনে নবগঠিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও‌ সাবেক সংসদ সদস্য কাজী গোলাম মোর্শেদ, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, আব্দুল আজিজ, অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল, মোস্তাফিজুর রহমান শাহীনসহ নবগঠিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আব্দুস সালাম আরো বলেন, যারা জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বদান্যতায় রাজনীতি করে আজকে যারা অনেক উপরে উঠেছেন তারাও দেখছি বিএনপির সমালোচনা করছেন। িকন্তু আমার নেতা তারেক রহমান তাদের সমালোচনা করে না, আমরাও করি না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন