পত্নীতলায় ভ্রাম্যমাণ বই মেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

উপজেলা প্রতিনিধি, পত্নীতলা (নওগাঁ)

পত্নীতলায় ভ্রাম্যমাণ বই মেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

নওগাঁর পত্নীতলা উপজেলায় তিনদিনব্যাপী ভ্রাম্যমাণ বই মেলা ও সাংস্কৃতিক উৎসবের শুভ উদ্বোধন করা হয়েছে। ২৮ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত চলবে এই আয়োজন।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা।

বিজ্ঞাপন

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া, পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদসহ অন্যান্য স্থানীয় ব্যক্তিবর্গ।

এসময় স্থানীয় সচেতন নাগরিক, বইপ্রেমী পাঠক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বই মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।

তিনদিনব্যাপী এই আয়োজনের মাধ্যমে বই পড়ার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং সাংস্কৃতিক চর্চা সম্প্রসারণের লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এইচআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...