মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল পল্লী চিকিৎসকের

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল পল্লী চিকিৎসকের

নওগাঁর ধামুইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আসাদুজ্জামান রনজু নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন।

রোববার রাতে উপজেলার মনোহরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রনজু একই উপজেলার বস্তাবর গ্রামের বাসিন্দা।

বিজ্ঞাপন

ধামুইরহাট থানার ওসি রাইসুল ইসলাম বলেন, রাতে বাড়ি থেকে মনোহরপুর গ্রামে যাচ্ছিলেন রনজু। মনোহরপুর গ্রামে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন