নওগাঁ জেলা বিএনপির সভাপতি নান্নু, সাধারণ সম্পাদক রিপন

নওগাঁ জেলা বিএনপির সভাপতি নান্নু, সাধারণ সম্পাদক রিপন

দীর্ঘ ১৫ বছর পর নওগাঁ জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আবু বক্কর সিদ্দিক (নান্নু) এবং সাধারণ সম্পাদক পদে মামুনুর রহমান রিপন।

এছাড়াও, তিনটি সাংগঠনিক সম্পাদক পদে জয়লাভ করেছেন যথাক্রমে নূর-ই আলম মিঠু, শফিউল আজম (ভিপি রানা), ও খাইরুল আলম গোল্ডেন।

বিজ্ঞাপন

সোমবার (১১ আগস্ট) সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ভোটগ্রহণ ও গণনা শেষে রাত ১টার দিকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম এই ফলাফল ঘোষণা করেন।

এর আগে, বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত শহরের কনভেনশন সেন্টারে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।

১১টি উপজেলা ও ৩টি পৌরসভার মোট ১ হাজার ৪১৪ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করে নতুন কমিটির সদস্যদের নির্বাচিত করেছেন। এই পুরো প্রক্রিয়াটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী সম্মেলনে বিএনপির নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এর আগে সোমবার দুপুরে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে নতুনভাবে দল পরিচালনার পাশাপাশি নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন