ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

গাইবান্ধার ফুলছড়িতে ইয়াবাসহ টিটু মিয়া (২৯) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উদাখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের সশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার রাতে ফুলছড়ি উপজেলা শহরের খাদ্যগুদাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

শনিবার সকালে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের সশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন।

গ্রেপ্তারকৃত টিটু মিয়াকে শনিবার দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এসরাকুল ইসলাম।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন