বীরগঞ্জে শালবন থেকে যুবকের লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, বীরগঞ্জ (দিনাজপুর)

বীরগঞ্জে শালবন থেকে যুবকের লাশ উদ্ধার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় শালবন থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে পাল্টাপুর ইউনিয়নের ভোগডোমা এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

মৃত রাসেল (২২) ভোগডোমা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে লিচু সংগ্রহের কাজে যাওয়ার সময় কয়েকজন ব্যক্তি শালবাগানে রাসেলের ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম বীরগঞ্জ থানা পুলিশকে অবহিত করেন।

বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকার, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (চলতি দায়িত্ব) এসআই জাহাঙ্গীর বাদশা রনিসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়।

জাহাঙ্গীর বাদশা রনি বলেন, হত্যা না আত্মহত্যা ময়নাতদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতলে প্রেরণ করা হয়েছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...