ডিমলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

জেলা প্রতিনিধি, নীলফামারী

ডিমলা উপজেলা আওয়ামী লীগের 
সাধারণ সম্পাদক গ্রেফতার

নীলফামারী জেলার ডিমলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ডিমলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল হক সরকার মিন্টুকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার ভাগনে সিয়ামকেও আটক করে পুলিশ।

বিজ্ঞাপন

গতকাল ভোররাতে ডিমলা উপজেলার খগাখড়িবাড়ী গ্রামের তার ভগ্নিপতি সোলায়মান আলীর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

নীলফামারী-১ আসনের আওয়ামী লীগের ভোটারবিহীন নির্বাচনের সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারের আপন চাচাতো ভাই মিন্টু।

পুলিশ জানায়, মিন্টুর নেতৃত্বে স্থানীয় বিএনপি-জামায়াত নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, মামলা ও বিরোধী দলের লোকজনের জমিজমা ও ব্যবসা প্রতিষ্ঠান দখল করা হতো। এসব অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

স্থানীয়রা জানান, এলাকায় তারা আগুন খাওয়া টিম নামে পরিচিত ছিল। ৫ আগস্ট হাসিনার পতন হলে এমপি আফতাব, তার পরিবারের সদস্য ও আগুন খাওয়া টিমের সদস্যরা পালিয়ে যায়। তাদের ধরতে পুলিশ চেষ্টা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোররাতে পুলিশ তাদের গ্রেফতার করে।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলে এলাহী জানান, সুনির্দিষ্ট অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। আজ তাদের জেলা কারাগারে পাঠানো হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন