সাঘাটায় ১২ শিক্ষকের দাখিল মাদরাসায় দুই শিক্ষার্থী পাস

সাঘাটায় ১২ শিক্ষকের দাখিল মাদরাসায় দুই শিক্ষার্থী পাস
উল্যাসোনাতলা আফজালুর রাব্বি দাখিল মাদরাসা

গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের উল্যাসোনাতলা আফজালুর রাব্বি দাখিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় ১৬ পরীক্ষার্থীর মধ্যে মাত্র দুজন পাস করেছে। প্রতিষ্ঠানটির এমন ফলাফলে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবকরা। অথচ মাদরাসাটিতে শিক্ষক রয়েছেন ১২ জন।

বিজ্ঞাপন

স্থানীয়দের অভিযোগ, শিক্ষকরা নিয়মিত বেতন-ভাতা ও সরকারি সুযোগ-সুবিধা ভোগ করলেও শিক্ষার পরিবেশ ও মানোন্নয়নে কার্যকর নজরদারি নেই। দীর্ঘদিন ধরে পরিচালনা কমিটি না থাকা, শিক্ষার মান উন্নয়নে উল্লেখযোগ্য পদক্ষেপের অভাব এবং একাডেমিক নানা দুর্বলতার কারণে এমন ফলাফল হয়েছে বলে মনে করছেন তারা।

এলাকার বাসিন্দারা জানান, প্রতিষ্ঠানের শিক্ষার মান নিয়ে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ রয়েছে। তবে মানোন্নয়নে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানটির সুপার নুরুজ্জামান বলেন, ফলাফল যা হওয়ার হয়েছে। আপনার কোনো কথা থাকলে সময় করে মাদরাসায় আসেন।

সাঘাটা উপজেলা একাডেমিক সুপারভাইজার আমিনুল ইসলাম বলেন, আফজালুর রাব্বি দাখিল মাদরাসার খোঁজখবর নিচ্ছি। মাত্র দুইজন পাসের বিষয়টি নজরে আনা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল কবীর বলেন, বিষয়টি খোঁজখবর নিয়ে খতিয়ে দেখা হবে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন