রংপুরে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

রংপুর অফিস

রংপুরে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

ফুটবলে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল আর্জেন্টিনা ও ব্রাজিল। তাদের সমর্থকদের অংশগ্রহণে রংপুরে অনুষ্ঠিত হয় আনন্দ শোভাযাত্রা। প্রিয় দলের পতাকা, জার্সি আর স্লোগান মুখর হয়ে ওঠে নগরীর বিভিন্ন সড়ক।

শুক্রবার বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ব্রাজিল দলের সমর্থকদের উদ্যোগে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালবাগ ঘুরে আবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে শেষ হয়।

বিজ্ঞাপন

অন্যদিকে হারাগাছে আকাশি সাদা ৩৫০ ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা নিয়ে শোভাযাত্রা বের করেন আর্জেন্টিনা দলের সমর্থকরা। এ সময় দুই দলের সমর্থকেরাই বিভিন্ন স্লোগান দেন এবং উচ্চমুখের পরিবেশে নিজেদের আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন।

এছাড়াও নগরীর টাউনহলে আর্জেন্টিনা ফ্যান গ্রুপের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আগামী ১৫ জুন রংপুরে ২ হাজার ফুট পতাকা নিয়ে শোভাযাত্রা বের করবেন।

এ সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ব্রাজিল সমর্থক আশিকুর রহমান আশিক বলেন, ফুটবল খেলা যদি শিল্পীর কথাই বলি তাহলে ব্রাজিলের খেলায় পূর্ণতা পায়। অনেকে বলে ব্রাজিল নাটকীয় করে যারা এসব কথা বলে তারা ব্রাজিলের হেটাক্স। ফুটবল খেলা হচ্ছে পায়ের অংশ হাত দিয়ে হাত দিয়ে গোল দেওয়ার অংশ নয়। আমরা আর্জেন্টিনা হাত দিয়ে গোল দিয়ে কাপ নিয়েছে। আর্জেন্টিনার নৈতিকতা নাই।

আর্জেন্টিনার সমর্থক ইমরান কবির বলেন, আর্জেন্টিনার খেলার মধ্যে একটা সৌন্দর্য আছে। যেটা ব্রাজিলের নেই। যদি আমরা টিভিতে নাটক দেখতে চাই তাহলে নেইমারের খেলা দেখলেই হয়ে যায়। কত ধরনের নাটক করতে পারি। আমাদের আর্জেন্টিনা দলে বিশ্বের এক নাম্বার খেলোয়াড় আছে। আমাদের আর্জেন্টিনার দল থেকে একেকজন সম্মানের সঙ্গে বিদায় নেয়। যেমন গতবছর আর্জেন্টিনা কাপ নিয়েছে এঞ্জেল ডিমারিয়া অবসরে গেছে। ইনশাআল্লাহ এবারও আর্জেন্টিনা কাপ নিবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...