ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে কুড়িগ্রাম-৪ ( রৌমারী, রাজিবপুর ও চিলমারী) আসনের ১৩০টি কেন্দ্রের মধ্যে ৪৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রৌমারী উপজেলায় ১১টি, রাজিবপুরে ১৬টি ও চিলমারীতে ১৬টি।
তিন উপজেলায় মোট ভোটার সংখ্যা রয়েছে ৩ লাখ ৬২ হাজার ৭৫৩টি। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮১ হাজার ৩৬১টি, মহিলা ভোটার ১ লাখ ৮১ হাজার ৩৮৮টি ও তৃতীয় লিঙ্গ ভোটার ৯টি। মোট ভোট কক্ষের সংখ্যা রয়েছে ৭৯৮টি।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, রৌমারী উপজেলায় ভোটার সংখ্যা রয়েছে ১লক্ষ ৪২হাজার ৩শ’৪৮জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৭০হাজার ৫শ’জন ও মহিলা ভোটার রয়েছে ৭১হাজার ৮শ’ ৪৮জন। রৌমারী উপজেলায় কেন্দ্র সংখ্যা ৬১টি ও বুথ সংখ্যা ১০৫টি।
রাজিবপুর উপজেলায় ভোটার সংখ্যা রয়েছে ৫৪হাজার ৭৯জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ২৬হাজার ৫শ’ ৩৫জন ও মহিলা ভোটার রয়েছে ২৭হাজার ৫শ’৪৪জন। এ উপজেলায় কেন্দ্র সংখ্যা রয়েছে ২৭টি ও বুথ সংখ্যা রয়েছে ১শ’ ১৫টি।
চিলমারী উপজেলায় ভোটার সংখ্যা রয়েছে ৯২হাজার ৬শ’৮৫জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৪৪হাজার ৭শ’ ৬৪জন ও মহিলা ভোটার রয়েছে ৪৭হাজার ৯শ’ ২১জন। এখানে কেন্দ্র সংখ্যা রয়েছে ৪২টি ও বুথ সংখ্যা রয়েছে ১শ’৯০টি।
চিহ্নিত কেন্দ্রগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা মোতায়েনের ব্যবস্থা করা হয়েছে সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে ভোটগ্রহণ করা করে বলে জানিয়েছেন সহকারী রির্টানিং অফিসারবৃন্দ।
এ বিষয়ে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাওসার আলী বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন থাকবে। আশা করছি, কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হবে।
এ বিষয়ে রৌমারী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আলাউদ্দিন জানান, এবারের নির্বাচন উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। আমাদের পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। কেউ যদি ভোেট বানচালের চেষ্টা করে তাকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে।
উল্লেখ্য, কুড়িগ্রাম-৪ আসনে মোট ৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী আজিজুর রহমান (ধানের শীষ) , তার বিমাতা ভাই মোস্তাফিজুর রহমান মোস্তাক (দাঁড়ি পাল্লা) , জাতীয় পার্টি (এ) একেএম ফজলুল মন্ডল (লাঙল) , হাফিজুর রহমান (হাত পাখা) ,স্বতন্ত্র রুকুনুজ্জামান শাহীন (বালতি) বাসদ( মাসর্কবাদী) রাজু আহমেদ (কাঁচি) , বাসদ প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল খালেক (মই) প্রতীকে প্রতিদ্বন্দি¦তা করবেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

