চাঁদাবাজির অভিযোগে দিনাজপুরে শ্রমিকদের সড়ক অবরোধ

দিনাজপুর প্রতিনিধি

চাঁদাবাজির অভিযোগে দিনাজপুরে শ্রমিকদের সড়ক অবরোধ

সড়কে চাঁদা আদায়ের অভিযোগে দিনাজপুর-ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন ট্রাকশ্রমিকেরা। রোববার সকালে দিনাজপুরে ট্রাক মালিক-শ্রমিক যৌথ পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হচ্ছে।

‎দিনাজপুর ‎জেলা শহরের সরকারি কলেজ মোড়, টার্মিনাল রোড, কাঞ্চন ব্রিজসহ শহরের বিভিন্ন প্রবেশপথে রাস্তা অবরোধ করে রেখেছেন তারা। এতে বাস চলাচলও বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।

বিজ্ঞাপন

‎‎দিনাজপুর জেলা ট্রাক-ট্যাংকলরি, কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন কলেজ মোড় শাখার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জানান, গত এক মাস যাবৎ শহরের বিভিন্ন রাস্তায় পৌরসভার নাম করে চাঁদা তোলা হচ্ছে। এই চাঁদা বন্ধের দাবিতে আমরা রাজপথে নেমেছি। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমরা সড়ক অবরোধ কর্মসূচি চালিয়ে যাব।

‎‎দিনাজপুর জেলা ট্রাক-মালিক শ্রমিক যৌথ পরিষদের সভাপতি ও দিনাজপুর জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি সৈয়দ সপু আহমেদ জানান, নির্ধারিত ট্রাক টার্মিনালের পরিবর্তে সড়ক-মহাসড়কে টোল আদায়ের নামে চাঁদা আদায় করছে পৌর কর্তৃপক্ষ। এ ব্যাপারে পৌর কর্তৃপক্ষের কাছে মৌখিকভাবে আপত্তি জানিয়েও বন্ধ হয়নি চাঁদাবাজি।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী জানান, সমস্যা সমাধানে আলোচনা চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন