আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উপজেলা প্রতিনিধি, গঙ্গাচড়া (রংপুর)

গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

রংপুরের গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের ২৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং গঠনতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়।

প্রেসক্লাব সূত্রে জানা যায়, গত ৭ মার্চ ২০২৬ তারিখে অনুষ্ঠিত সাধারণ সভার সিদ্ধান্ত এবং দায়িত্বপ্রাপ্তদের সুপারিশের ভিত্তিতে ১৪ মার্চ রাতে অনুষ্ঠিত এক সভায় তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির তত্ত্বাবধানে সর্বসম্মতিক্রমে এ কমিটি চূড়ান্ত করা হয়। নবগঠিত কমিটি ১৪ মার্চ ২০২৬ থেকে ১৩ মার্চ ২০২৮ পর্যন্ত দায়িত্ব পালন করবে।

বিজ্ঞাপন

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক খবরপত্রের প্রতিনিধি আব্দুল আলীম প্রামানিক। সিনিয়র সহ-সভাপতি হয়েছেন দৈনিক জনবাণীর শফিকুল ইসলাম চাঁন ও দৈনিক প্রতিদিনের সংবাদের মো. বাবুল মিয়া।

সহ-সভাপতি পদে রয়েছেন দৈনিক লাখো কণ্ঠের আব্দুল বারী দুলাল ও দৈনিক দাবানালের মো. ঈসমাইল হোসেন। সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক ইত্তেফাকের কমল কান্ত রায় এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সকালের বাণী ও ডেইলি ডেসটিনির মো. মাহফুজার রহমান।

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি মো. রিয়াদুন্নবী রিয়াদ এবং সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন দৈনিক ভোরের ডাকের মো. মঈনুজ্জামান মিল্টন। কোষাধ্যক্ষ পদে রয়েছেন দৈনিক সংগ্রামের মো. আশরাফুল আলম এবং দপ্তর সম্পাদক হয়েছেন দৈনিক সংবাদ সংযোগের মো. সুমন মিয়া।

এছাড়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মো. মুকুল মিয়া। সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হয়েছেন হামিদুর রহমান লেবু (দৈনিক তিস্তা সংবাদ)। প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন দৈনিক প্রথম খবরের মো. বেনজুম আলী বেনজির এবং প্রযুক্তি বিষয়ক সম্পাদক হয়েছেন দৈনিক প্রাইভেট ডিটেকটিভের মো. সোহাগ মিয়া।

ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক আখিরার মো. আছাদুল হক আনছারী। যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হয়েছেন ডেইলি কান্ট্রি টুডের আল মুমীন এবং আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন দৈনিক মুক্ত খবরের মোতাববর হোসেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন যমুনা টিভির ফটোসাংবাদিক মো. আলমগীর হোসেন, ডেইলি ইন্ডিপেন্ডেন্টের মো. জীবন হোসাইন, দৈনিক আজকের খবরের মো. জাহাঙ্গীর আলম, দৈনিক মাতৃভূমির মোসাদ্দেক হোসেন সৈকত এবং দৈনিক বায়ান্নর আলোর মোস্তাকিম ইসলাম।

সাধারণ সদস্য হিসেবে রয়েছেন দৈনিক লিখনীর মো. আব্দুর রাজ্জাক, দৈনিক বাংলার প্রতিচ্ছবির মো. সামসুল হক, দৈনিক আমাদের দিনের মো. মেহেদী হাসান মুরাদ এবং দৈনিক তিস্তার মো. মাহফুজার রহমান বেলাল।

উল্লেখ্য, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ছিলেন দৈনিক সহযুগের আলো পত্রিকার স্টাফ রিপোর্টার মিজানুর রহমান লুলু, সদস্য সচিব ছিলেন দৈনিক সকালের বাণী পত্রিকার বার্তা সম্পাদক এস এম ইকবাল সুমন এবং সদস্য ছিলেন দৈনিক বায়ান্নর আলো পত্রিকার স্টাফ রিপোর্টার হাছান আলী।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য ও গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা জোরদারে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...