গোবিন্দগঞ্জে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

গোবিন্দগঞ্জে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অভিযান চালিয়ে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার পৃথক দুটি স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শাখাহার ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজাদা মুরাদ সুমন এবং কামদিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক জাকিরুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার বৈরাগীরহাট বাজারে অভিযান চালিয়ে শাহজাদা মুরাদ সুমনকে গ্রেপ্তার করা হয়। একই রাতে আনুমানিক ১০টার দিকে কামদিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক জাকিরুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ওসি মাহফুজ আলম। তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। বুধবার তাদের আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন