রাজিবপুরে গাঁজা-ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

উপজেলা প্রতিনিধি, রাজিবপুর (কুড়িগ্রাম)

রাজিবপুরে গাঁজা-ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বুধবার পৃথক অভিযানে চররাজিবপুর থানা পুলিশ দুই মাদক কারবারিকে আটক করেছে।

বিজ্ঞাপন

চররাজিবপুর থানা সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা সাতটায় উপজেলার বালিয়ামারী বাজারে সেলুনের দোকান থেকে ১৫ পিস ইয়াবাসহ সুজনকে (৩২) আটক করেছে পুলিশ। সুজন বালিয়ামারী গুচ্ছগ্রামের মতিনের ছেলে।

অপরদিকে রাত সাড়ে নয়টায় উপজেলার মদনের চর গ্রাম থেকে ৫০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ৩ হাজার টাকাসহ বাদশা মিয়াকে (৫০) আটক করেছে পুলিশ। সে ওই গ্রামের মৃত আইজুদ্দিনের পুত্র।

চররাজিবপুর থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানান, তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার তাদের জেলহাজতে প্রেরণ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন