কিশোরগঞ্জে বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও হামলার মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা লাল মিয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ৩টার দিকে কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের পূর্ব ফরুয়াপাড়ায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিতাই ইউনিয়ন আওয়ামী লীগের ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক লাল মিয়াকে গ্রেপ্তার করা হয়। তিনি এই মামলার একজন আসামি এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
গ্রেপ্তারকৃত লাল মিয়া নিতাই ইউনিয়নের পূর্ব ফরুয়াপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
কিশোরগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতাকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

