‘জামায়াতকে রাজপথে নামতে বাধ্য করেছে অন্তর্বর্তী সরকার’

‘জামায়াতকে রাজপথে নামতে বাধ্য করেছে অন্তর্বর্তী সরকার’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে দিনাজপুরে বিক্ষোভ-মিছিল হয়েছে।

মঙ্গলবার সকালে দিনাজপুর ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন।

বিজ্ঞাপন

সমাবেশে বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের ছয় মাস ১০ দিন পর রাজপথে নামতে বাধ্য হয়েছে জামায়াত। স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর দেশবাসী আশা করেছিল তারা সব জুলুম নির্যাতন থেকে রেহাই পাবে। যারা মিথ্যা মামলায় কারাগারে ছিলেন তারা মুক্তি পাবে। কিন্তু শেখ হাসিনার পতনের পর ফাঁসির আসামিসহ অনেকে মুক্তি পেলেও আজহারুল ইসলাম মুক্তি পাননি। তার মুক্তি না হওয়ায় দেশবাসী বিস্মিত ও হতবাক।

জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নেতা সাবেক জেলা আমির আফতাব উদ্দীন মোল্লা ও আনোয়ারুল ইসলাম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন