আমার বাংলাদেশ (এবি) পার্টির রংপুর জেলা ও মহানগর কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে নতুন কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে দলের দুই কেন্দ্রীয় নেতাকে।
সোমবার রাতে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তর) আবদুল্লাহ আল মামুন রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নির্বাহী পরিষদের অনুমোদনক্রমে এবি পার্টির রংপুর জেলা ও মহানগর কমিটি বিলুপ্ত করা হয়েছে।
দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. (অব.) আবদুল ওহাব মিনারকে রংপুর জেলা কমিটি এবং যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাতুল্লাহ টুটুলকে রংপুর মহানগর কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে, ২০২০ সালের ২১ আগস্ট অ্যাডভোকেট আব্দুর রউফকে আহ্বায়ক ও মাহবুবুর রহমানকে সদস্যসচিব করে ৫১ সদস্যের রংপুর জেলা আহ্বায়ক কমিটি এবং আব্দুল বাছেত মারজানকে আহ্বায়ক ও মো. এনামুল হককে সদস্যসচিব করে ৪২ সদস্যের রংপুর মহানগর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

