বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বিলকিস ইসলাম বলেন, আমাকে অন্ধকারে রেখে অন্যায় কাজ করাবেন না। আমি ভালো কাজ করতে চাই। আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে এ এলাকার ভালো কাজ করার সুযোগ দিয়েছেন, সে সুযোগ কাজে লাগিয়ে স্বনির্ভর কিশোরগঞ্জসহ নীলফামারী জেলাকে আমি আলোকিত করতে চাই।
তিনি মঙ্গলবার সন্ধ্যায় কিশোরগঞ্জ মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠসমূহের আয়োজনে গণসংবর্ধান অনুষ্ঠানে এ কথাগুলো বলেন।
উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার, বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ-সভাপতি এস এম ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক শাহীন আকতার।
এতে বক্তব্য রাখেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ-সভাপতি কাজী একরামুল হক, সহ-সভাপতি হাবিবুল ইসলাম মিয়া, সাংগঠনিক সম্পাদক এম এ পারভেজ লিটন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা শাওনুল হক শাওন, উপজেলা যুবদলের সভাপতি মাহমুদুল হাসান টিপু, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোর্শেদুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য আশরাফ অলী প্রমুখ। আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির অঙ্গসংগঠনসমূহের নেতৃবৃন্দ ও শিক্ষকগণ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম ও সৈয়দপুর জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন।
এর আগে উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি, সকল অঙ্গসংগঠনসমূহ নবনির্বাচিত এমপি বিলকিস ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

