সাঘাটায় মৎস্যজীবী দলের সভাপতি জাহিদুল ইসলাম

সাঘাটায় মৎস্যজীবী দলের সভাপতি জাহিদুল ইসলাম

গাইবান্ধার সাঘাটা উপজেলায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন আলহাজ্ব জাহিদুল ইসলাম মন্ডল।

গত ৭ আগস্ট মৎস্যজীবী দলের সাঘাটা উপজেলা সভাপতি জাহাঙ্গীর কবীর মিঠুর মৃত্যুর কারণে এই পদটি শূন্য হয়। এরপর, সিনিয়র সহ-সভাপতি হিসেবে জাহিদুল ইসলাম মন্ডলকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়।

বিজ্ঞাপন

রোববার জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত একটি পত্রে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

জাহিদুল ইসলাম মন্ডল নব্বইয়ের দশকে উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন