গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

উপজেলা প্রতিনিধি, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর আনুমানিক সোয়া ২টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কে মৌসুমী পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন ৬ জন।

বিজ্ঞাপন

নিহতরা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের পিয়ারাপুর (জাঙ্গালপাড়া) গ্রামের মৃত সিরাজুল ইসলাম মন্ডলের ছেলে জাহিদুল ইসলাম মন্ডল (৫৮), রাজাহার ইউনিয়নের চাঁপড়াপাড়া গ্রামের গনি মন্ডলের ছেলে নুরুন্নবী মন্ডল (৫০), বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের দারিদহ এলাকার পড়াগ আলীর ১৯ দিনের শিশু পুত্র রওশন রাফি।

জানা গেছে, ব্যাটারিচালিত অটোরিকশাটি কাটামোড় থেকে গোবিন্দগঞ্জ শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বেলা সোয়া ২টার দিকে অটোরিকশাটি মৌসুমী পেট্রোল পাম্পের সামনে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩ যাত্রী মারা যায় এবং ৬ জন গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন সেখান থেকে আহতদেরকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে আহতদের অবস্থার অবনতি হলে ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শজিমেক মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...