সাদুল্যাপুরে ঘোড়া জবাই করে মাংস বিক্রির চেষ্টা, ছয়জন আটক

উপজেলা প্রতিনিধি, ফুলছড়ি (গাইবান্ধা)

সাদুল্যাপুরে ঘোড়া জবাই করে মাংস বিক্রির চেষ্টা, ছয়জন আটক

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ঘোড়া জবাই করে মাংস বিক্রির চেষ্টায় ৬জন আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা । শুক্রবার সকালে উপজেলার জামালপুর ইউনিয়নের খোদ্দ রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, মোংলা বন্দরের একটি চাতালে কয়েকটি ঘোড়া জবাই করে মাংস বিক্রির চেষ্ট চলছিল। অভিযোগে জানা যায়, আনিসুর ডাক্তার নামে এক ব্যক্তির নেতৃত্বে এ ঘোড়ার মাংস বিক্রির চেষ্ট হচ্ছিল। বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ তাদেরকে আটক করে ঘোড়ার মাংস জব্দ করে সেগুলো মাটিতে পুঁতে ফেলে।

খবর পেয়ে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন