নবাবগঞ্জে রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করলেন সমাজকল্যাণমন্ত্রী

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)

নবাবগঞ্জে রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করলেন সমাজকল্যাণমন্ত্রী
ছবি: আমার দেশ

দিনাজপুরের নবাবগঞ্জে রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করলেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলার পুঁটিমারা ইউনিয়নের চড়ারহাট থেকে নওদাপাড়া গ্রামীণ রাস্তার উদ্বোধন করেন। এ সময় জেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান রাজা, পুঁটিমারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন তারেক, পুটিমারা ইউনিয়নের চেয়ারম্যান আলম মিয়া, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলামসহ স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

উপজেলা প্রকৌশলী মোহাম্মদ হোসেন জানান, বৃহত্তর দিনাজপুর প্রকল্পের আওতায় ১ কোটি ৫ লাখ টাকায় ওই সড়কে ১ কিলোমিটার পাকাকরণ করা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...