ভূরুঙ্গামারী সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক

ভূরুঙ্গামারী সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে আজিবর রহমান (২৩) নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বিজ্ঞাপন

সোমবার (১০ আগস্ট) দিবাগত মধ্যরাতে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাজিয়ার চরের দোনালার মাথা সীমান্ত এলাকা থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়। তিনি এলাকার কাজিয়ার চর গ্রামের নুরুল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার দিবাগত মধ্যরাতে কয়েক ব্যক্তি আন্তর্জাতিক সীমানা পিলার ৯৮৮-এর কাছাকাছি এলাকা দিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করেন। এ সময় তারা বিএসএফ সদস্যদের সামনে পড়ে যান। অন্যরা পালিয়ে আসতে পারলেও আজিবর বিএসএফের হাতে ধরা পড়েন।

আটক আজিবর রহমানকে দেশে ফিরিয়ে আনতে বিজিবি ও বিএসএফের মধ্যে আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, ‘বাংলাদেশের এক নাগরিক ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করার চেষ্টা করলে বিএসএফ তাকে আটক করে নিয়ে যায়। আটক নাগরিককে ফিরিয়ে আনতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন