নবাবগঞ্জে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)

নবাবগঞ্জে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা

দিনাজপুরের নবাবগঞ্জে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি করার অভিযোগে দিলশাদ আলী নামে এক মুদি দোকানিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান দাউদপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে জরিমানা করেন।

দিলশাদ উপজেলার দাউদপুর ইউনিয়নের লাউগাড়ী গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।

তিনি প্রতি লিটার পেট্রোল ৩৫০ টাকা দরে বিক্রি করছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন