আমরা এখন অস্থির সময় পার করছি: পররাষ্ট্র উপদেষ্টা

আমরা এখন অস্থির সময় পার করছি: পররাষ্ট্র উপদেষ্টা

‘বাংলাদেশ এখন অস্থির সময় পার করছে’ বলে দাবি করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রোববার (৭ ডিসেম্বর) দুপুরে জেলার কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক কীর্তি শিক্ষার্থী হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থী ও এলাকার সুধীজনের মাঝে একটি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

এসময় তিনি আরো বলেন, দেশে গত ৬০ বছরে শিক্ষার ক্ষেত্রে এক অভাবনীয় পরিবর্তন সাধিত হয়েছে। বিশেষ করে নারী শিক্ষার ব্যাপক উন্নতি হয়েছে। গ্রামে গঞ্জে সকল বিদ্যালয়ে অর্ধেকের বেশী শিক্ষার্থী এখন নারী।

তিনি উল্লেখ করেন, ছাত্র ছাত্রীর উপস্থিতি শিক্ষার মানোন্নয়ন নয়, রাষ্ট্রে তা ইমপ্যাক্ট করা হচ্ছে শিক্ষার মান উন্নয়ন। শিক্ষার এ উন্নতির ফলেও বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন। তিনি শিক্ষাখাতে মোট বাজেটের ২৫ শতাংশ বরাদ্দের প্রয়োজনীয়তা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

শিক্ষার উন্নয়ন হলেও সে তুলনায় শিক্ষকদের বেতন ভাতা তেমন বাড়েনি। তিনি শিক্ষকদের পূর্বেকার সময়ের চেয়ে এখন অনেকটা বেতন-ভাতা বেড়েছে বলেও মনে করেন।

তিনি শিক্ষা ও শিক্ষকদের মান উন্নয়নের দিকে গুরুত্ব-আরোপ করে বলেন, অনেক ক্ষেত্রে লেখাপড়া ছাড়াই পাশ করে দেয়ার প্রবণতা ছিল। বর্তমানে এ অবস্থা হতে বের হবার চেষ্টা করা হচ্ছে।

শুধু বরাদ্দ বাড়িয়ে নয় গুণগত মান উন্নয়নের গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, শুধু অর্থ বরাদ্দ নয় এর যথাযথ ব্যবহার করা প্রয়োজন। তিনি জিডিবির ১০ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দ করা প্রয়োজন বলে মনে করেন। শিক্ষার গুণগত-মান না বাড়ার কারণে বিদেশে গিয়েও আমাদের শ্রমিকেরা প্রতারিত হচ্ছে। অন্য দেশের তুলনায় আমাদের শ্রমিকেরা ৭৫ শতাংশ বেতন কম পায় বলে তিনি জানান।

তিনি আরো বলেন, অন্য দেশের তুলনায় ৫/৭ গুণ বেশী টাকা দিয়ে আমাদের দেশের লোকজন বিদেশে শ্রমিক হিসাবে যায়, এটাকে তিনি রাষ্ট্রের ব্যর্থতা বলে উল্লেখ করেন। তিনি জনগণকে জনসম্পদে পরিণত করার উপর গুরুত্ব দেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম (পিপিএম), ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার তনিমা জামান তন্বী, মাগুড়া ইউনিয়নের চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন