দিনাজপুরে একটি ব্রিজের নিচ থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট ২০২৬) দিনাজপুর সদর উপজেলার সুন্দরবন ইউনিয়নের রামডুবি এলাকার একটি ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
তবে এখন পর্যন্ত লাশের নাম পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। লাশের পাশেই একটি বাটন মোবাইল ফোন ও এক জোড়া জুতো পড়ে থাকতে দেখা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ব্রিজের নিচে একটি লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
এ ব্যাপারে দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী জানান, লাশটি ব্রিজের নিচে উপুড় অবস্থায় পড়েছিল। পাশেই একজোড়া জুতো ও একটি বাটন ফোন ছিল। লাশের পরিচয় শনাক্ত করতে চেষ্টা অব্যাহত রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

