মসজিদের দানবাক্সে ৬ মাসে মিলল ১০ লাখ টাকা

মসজিদের দানবাক্সে ৬ মাসে মিলল ১০ লাখ টাকা

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ঐতিহাসিক চাঁদ খোসালের মসজিদের দানবাক্স থেকে ছয় মাসে ১০ লাখ ৮ হাজার ৪২৯ টাকা পাওয়া গেছে। বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আরিফুর রহমানের উপস্থিতিতে দানবাক্স খুলে এ অর্থ গণনা করা হয়।

বিজ্ঞাপন

মসজিদ পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ মজনুর রহমান জানান, দানবাক্সে নগদ ৬ লাখ ৬৩ হাজার ৪২৯ টাকা পাওয়া যায়। এছাড়া দান হিসেবে পাওয়া হাঁস-মুরগি, কবুতর, ছাগলসহ বিভিন্ন সামগ্রী বিক্রি করে আরো ৩ লাখ ৪৫ হাজার টাকা পাওয়া গেছে। সব মিলিয়ে মোট সংগ্রহ হয়েছে ১০ লাখ ৮ হাজার ৪২৯ টাকা।

তিনি বলেন, ছয় মাস পরপর মসজিদের দানবাক্স খোলা হয়। ঐতিহাসিক এই মসজিদে দেশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লি ও দর্শনার্থীরা এসে দান করেন। মসজিদের ব্যাংক হিসাবেও উল্লেখযোগ্য পরিমাণ অর্থ সঞ্চিত রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আরিফুর রহমান বলেন, দানবাক্স থেকে পাওয়া সব অর্থ মসজিদের ব্যাংক হিসাবে জমা রাখা হবে। পরবর্তীতে মসজিদের উন্নয়ন ও প্রয়োজনীয় কাজে এ অর্থ ব্যয় করা হবে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন