গাইবান্ধার সাঘাটায় কালোবাজারে বিক্রির সময় ১৭ বস্তা (১০০০ কেজি) ওএমএসের চালসহ ডিলার আটক করেছে স্থানীয় জনতা। আটক ডিলার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
মঙ্গলবার দুপুরে খোলা বাজারে খাদ্যশস্য বিক্রির জন্য ১৭ বস্তা চাল উপজেলার বোনারপাড়া খাদ্যগুদাম থেকে উত্তোলন করেন বোনারপাড়া ইউনিয়নের ডিলার ও বোনারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসেন।
উত্তোলনকৃত চাল কলেজ মোড় এলাকায় বস্তা পরিবর্তন করে কালোবাজারে বিক্রির সময় স্থানীয় লোকজন তা টের পায়। পরে হাতেনাতে চালসহ ডিলার মোহাম্মদ আফজাল হোসেনকে আটক করে পুলিশে খবর দেয়।
বোনারপাড়া পুলিশ এসে চালসহ অভিযুক্ত ডিলারকে আটক করে নিয়ে যায়। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফাহাদ ইবনে সালাম বলেন, অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

