রংপুরের বদরগঞ্জে ভ্যান চুরি হয়ে যাওয়ায় রাস্তার পাশে বসেই কান্না করছেন বৃদ্ধ আলতাফ হোসেন। ঘটনাটি ঘটেছে গত রোববার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বদরগঞ্জ উপজেলার নাগেরহাট বন্দরের জামে মসজিদ এলাকায়।
জানা যায়, লোনিপাড়া ইউনিয়নের মহিদীপুর পলিপাড়া গ্রামের ভ্যান চালক আলতাব হোসেন(৬৫) তার ভ্যান গাড়ি রেখে কাঁচা বাজারে টমেটো কিনতে যান। টমেটো কিনে পাঁচ মিনিট পরে ফিরে এসে দেখেন তার ভ্যানটি নাই। তখন ভ্যান চালক আলতাব হোসেন উপস্থিত লোকজনদের পা জড়িয়ে ধরে কান্না করছেন।
চুরি যাওয়া ভ্যানটি কীভাবে ফিরে পাবেন কিছুই জানেন না আলতাব।
আলতাব হোসেন জানান, ভ্যানটি আমার জীবিকা নির্বাহ করার অবলম্বন। ভ্যান চালিয়ে যা আয় হয় সেটা দিয়ে কষ্টে চলে তাদের সংসার। শুধু তাই নয় ভ্যানচালক আলতাব হোসেনের রয়েছে প্রতিবন্ধী একটি পুত্র তার প্রতিবন্ধী ছেলের ঔষধ খাওয়া পড়া সবকিছু চলে তার ভ্যানের আয়ের অর্থে। না খেয়ে এখন মরতে হবে আমাদেরকে রাস্তার পাশে বসেই এভাবেই বিলাপ করছেন।
বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকারের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

