দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন। শনিবার সকাল পৌনে ৯টায় ঘোড়াঘাট সড়কের রানীগঞ্জ বড় মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলামিন (১৫) নুরপুর গ্রামের মোশারফের ছেলে, মজলিশপুর গ্রামের সলিমুদ্দিনের ছেলে সৈকত (১৬) ও আফসারাবাদ কলোনীর সমেসউদ্দিনে ছেলে কাইয়ুম (২০)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে দিনাজপুরগামী মালবাহী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এরপর তিন আরোহী ট্রাকের চাকায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। ঘোড়াঘাট হাসপতালে নেয়ার পর দুজনের মৃত্যু হয়।
ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক ও মোটরসাইকেল হেফাজতে নিয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ দিনাজপুর মর্গে প্রেরণ করা হয়েছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

