দেশের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে সকালে ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৪। জানা গেছে, সকাল সাড়ে ৭টা ৩২মিনিটে এই কম্পন অনুভূত হয়। এ ঘটনায় এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
তেঁতুলিয়া আবহাওয়া অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে। জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন জানান, ভূমিকম্পে জেলার বিভিন্ন স্থানে খবর নিয়ে জানা গেছে কোথাও কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ঘন কুয়াশা এবং তাপমাত্রা কম থাকায় মানুষ এসময় ঘুমিয়ে থাকায় তেমন আতংক ছাড়ায়নি।
এদিন ভারতের শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, ডুয়ার্স এবং সিকিমেও কম্পন অনুভূত হয়েছে।
ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, নেপালে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নেপালের কোশি প্রদেশ থেকে ১২ কিলোমিটার দূরে লেলেপে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের চলমান সংঘর্ষের কারণে নেপালে প্রায় ভূমিকম্প হয়ে থাকে। গত কয়েক বছরে এই অঞ্চলে বেশ কয়েকটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে, যার মধ্যে কয়েকটি ভয়াবহ ভূমিকম্প ব্যাপক ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির কারণ হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

