দিনাজপুরের কাহারোল উপজেলার কান্তনগরে অবস্থিত ঐতিহাসিক শ্রীশ্রী রুক্মিণী কান্তজীউ মন্দির ও নয়াবাদ মসজিদ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
মঙ্গলবার দুপুরে তিনি প্রথমে কান্তনগরের ঐতিহাসিক কান্তজীউ মন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি মন্দিরের প্রাচীন স্থাপত্যশৈলী, টেরাকোটার কারুকাজ ও ঐতিহাসিক নিদর্শন ঘুরে দেখেন। পরে তিনি একই উপজেলার নয়াবাদ এলাকায় অবস্থিত ঐতিহাসিক নয়াবাদ মসজিদ পরিদর্শন করেন।

নয়াবাদ মসজিদ পরিদর্শনকালে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনজুরুল ইসলাম, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোখলেদা আক্তার, সহকারী পুলিশ সুপার (কাহারোল সার্কেল), মো. মনিরুজ্জামান, কাহারোল সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদসহ অন্যান্য
এ সময় রাষ্ট্রদূত কান্তজীউ মন্দির ও নয়াবাদ মসজিদের ইতিহাস, স্থাপত্য ও ঐতিহ্য সম্পর্কে বিভিন্ন তথ্য অবহিত হন। ঐতিহাসিক স্থাপনাগুলো পরিদর্শনের মধ্য দিয়ে তিনি দিনাজপুরের সমৃদ্ধ প্রত্নতাত্ত্বিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে পরিচিত হন।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

