আমার দেশ পত্রিকার ডিমলা প্রতিনিধি রফিকুলের পিতার ইন্তেকাল

জেলা প্রতিনিধি, নীলফামারী

আমার দেশ পত্রিকার ডিমলা প্রতিনিধি রফিকুলের পিতার ইন্তেকাল

দৈনিক আমার দেশ পত্রিকার ডিমলা উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম খানের পিতা অবসরপ্রাপ্ত শিক্ষক শাহজাহান খান (৭৫) ফুসফুসের সংক্রমণজনিত সমস্যায় আক্রান্ত হয়ে ঢাকার সিকেডি হাসপাতালে আজ বৃহস্পতিবার সকাল ৯টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও ছয় মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি দীর্ঘদিন ধরে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

বিজ্ঞাপন

মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার, ডিমলা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মুজিবুর রহমান, দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক, স্থানীয় বিএনপি-জামায়াত নেতৃবৃন্দ এবং স্থানীয় প্রেসক্লাব নেতৃবৃন্দসহ অনেকে। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...