আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

প্লাটিনাম জুবিলিতে উৎসবমুখর ভূরুঙ্গামারী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা

উপজেলা প্রতিনিধি, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)

প্লাটিনাম জুবিলিতে উৎসবমুখর ভূরুঙ্গামারী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা

“পুরনো স্মৃতি, হারানো দিন, বন্ধুত্ব থাকুক চিরদিন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা-এর ৭৫ বছর পূর্তি তথা প্লাটিনাম জুবিলি উৎসব উদযাপন করা হয়েছে।

রোববার প্লাটিনাম জুবিলি উদযাপন কমিটির আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এই উৎসব পালিত হয়। সকালে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিজ্ঞাপন

পরে দুপুরে মাদ্রাসা মাঠে আলোচনা সভা, সাবেক শিক্ষক, কৃতি শিক্ষার্থী ও দাতা সদস্যদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। বিকেলে অনুষ্ঠিত হয় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান।

মাদ্রাসার অধ্যক্ষ আলতাফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার স্বপন, প্লাটিনাম জুবিলি উদযাপন কমিটির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মুকুল, সাবেক শিক্ষার্থী ও বিএডিসির অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী ইয়াছিন আলী এবং মনিরুজ্জামান মনিরসহ অনেকে।

অনুষ্ঠানে আগত নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা বলেন, এই প্লাটিনাম জুবিলি তাদের মধ্যে এক অনন্য সেতুবন্ধন তৈরি করেছে। এর মাধ্যমে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে পরিচয় ও সম্পর্ক আরও দৃঢ় হয়েছে।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ আলতাফ হোসাইন বলেন, প্রতিষ্ঠানটি দীর্ঘ ৭৫ বছর ধরে সমাজে জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছে। বর্তমানে প্রায় ৮০০ শিক্ষার্থী এখানে অধ্যয়ন করছে। তিনি আশা প্রকাশ করেন, এই আয়োজন নবীন শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে উদ্বুদ্ধ করবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...