গাইবান্ধায় বজ্রপাতে মা-ছেলের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, সাঘাটা (গাইবান্ধা)

গাইবান্ধায় বজ্রপাতে মা-ছেলের মৃত্যু

গাইবান্ধার সাঘাটা উপজেলার মান্দুরা গ্রামের দাসপাড়ায় বজ্রপাতে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) সন্ধ্যায় এলাকা মেঘাচ্ছন্ন হয়ে প্রায় অন্ধকার নেমে এলে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন মান্দুরা গ্রামের শৈলেন চন্দ্র দাসের স্ত্রী কল্পনা রাণী (৫৫) ও ছেলে সোহাগ চন্দ্র দাস (৩২)।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোহাগ চন্দ্র দাস ঢাকায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। কয়েকদিন আগে ছুটিতে বাড়িতে এসেছিলেন। সন্ধ্যায় আবহাওয়া খারাপ হয়ে আকাশ মেঘাচ্ছন্ন হলে বৃষ্টির সম্ভাবনা দেখা দেয়। এ সময় তার মা কল্পনা রাণী ঘরের বাইরে শুকাতে দেওয়া খড় তুলে আনতে বলেন। মা-ছেলে দুজনই বাড়ির বাইরে গেলে আকস্মিক বজ্রপাতের শিকার হন।

মান্দুরা গ্রামের ইউপি সদস্য সাহিন আলম জানান, বজ্রপাতের সঙ্গে সঙ্গেই মা-ছেলে দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়ার পথে কল্পনা রাণী ও সোহাগ চন্দ্র দাসের মৃত্যু হয়।

ভরতখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন (মণ্ডল) বিষয়টি নিশ্চিত করে বলেন, বজ্রপাতে কল্পনা রাণী ও তার ছেলে সোহাগ চন্দ্র দাসের মৃত্যু হয়েছে। আকস্মিক মা ও ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন