মাদ্রাসা সুপারের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

মাদ্রাসা সুপারের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

রংপুরের মিঠাপুকুর উপজেলার পাগলাহাট দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শহিদুল ইসলামের বিরুদ্ধে নিয়োগ দেওয়ার কথা বলে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

তিনি ২০২২ ও ২০২৩ সালে মাদ্রাসায় চতুর্থ শ্রেণির কর্মচারী পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এলাকার সহজ-সরল কৃষকদের কাছ থেকে এই টাকা নিয়েছেন।

বিজ্ঞাপন

ভুক্তভোগীদের অভিযোগ, চাকরি না হওয়ায় তারা টাকা ফেরত চাইলে সুপার শহিদুল ইসলাম নানা টালবাহানা শুরু করেন। এ নিয়ে গত মাসে দুই দফায় উত্তেজনা সৃষ্টি হলে এলাকাবাসী তাকে তার কক্ষে অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাকে উদ্ধার করে।

এ ঘটনায় ভুক্তভোগীরা মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, তিনি কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহায়কসহ ৪ জনকে চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোট ৪২ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

এ বিষয়ে সুপার শহিদুল ইসলাম তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। অন্যদিকে, মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, তারা সুপার শহিদুলের একটি চাঁদাবাজির অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি তদন্ত করে দেখা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাদ্রাসার সভাপতি জিল্লুর রহমান জানিয়েছেন, ৪২ টাকা আত্মসাতের বিষয়টি আমি শুনেছি। অভিযোগটি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন