আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তারাগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)

তারাগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু
ছবি: আমার দেশ

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের দক্ষিণ হাজিপুর মাঝাপাড়া (চোরপাড়া) গ্রামে বজ্রপাতে আশরাফুল ইসলাম (২৭) নামে এক যুবকেরমৃত্যু হয়েছে।

তিনি ওই গ্রামের আকবর আলীর ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ মার্চ) মাগরিবের আগে সন্ধ্যা ৬টার দিকে এলাকায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এ সময় আশরাফুল ইসলাম তামাকক্ষেতে তামাক উত্তোলনের কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

এ ব্যাপারে তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, ঘটনাটি শুনেছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন