অর্থ আত্মসা‌ৎ-জালিয়াতি, কলেজ অধ্যক্ষ বহিষ্কার

অর্থ আত্মসা‌ৎ-জালিয়াতি, কলেজ অধ্যক্ষ বহিষ্কার

অর্থ আত্মসাৎসহ জালিয়াতির মাধ্যমে শিক্ষকতার অভিযোগে সুনামগঞ্জের জাউয়াবাজার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনি শংকর ভৌমিককে বহিষ্কার করা হয়েছে।

রোববার সন্ধ্যায় জেলার ছাতক কলেজের এডহক কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকতা মো. ত‌রিকুল ইসলাম কলেজ কর্তৃপক্ষের আদেশে তাঁকে বহিষ্কার করা হয়।

বিজ্ঞাপন

জানা গেছে, স্থানীয় বাসিন্দাদের পক্ষে গত বছরের ২৫ আগস্ট জেলা প্রশাসকের কাছে মনির বিরুদ্ধে লি‌খিত অভিযোগ দিয়েছেন কবি আছাদুর রহমান। পরে অভিযোগের সত্যতা পায় তদন্ত কমিটি। এরই প্রেক্ষিতে দায়িত্ব থেকে অপসারণসহ তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়।

এ ব্যাপারে জানতে মুঠোফোনে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি ভারপ্রাপ্ত অধ্যক্ষ।

এডহক কমিটির সভাপতি ইউএনও মো. ত‌রিকুল ইসলাম ব‌লেন, মনি শংকর ভৌমিককে ভারপ্রাপ্ত অধ্যক্ষ থে‌কে অব্যাহতি দেওয়া হ‌য়ে‌ছে। তার পরিবর্তে দায়িত্ব পালন করবেন সিনিয়র শিক্ষক শিব্বির আহমদ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন