সুনামগঞ্জ বিজিবির অভিযানে জব্দ ১৪ ভারতীয় গরু

সুনামগঞ্জ বিজিবির অভিযানে জব্দ ১৪ ভারতীয় গরু

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযাবেন জব্ধ করা হয়েছে ১৪ ভারতীয় গরু। বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটের দিকে দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা বিওপির টহল দল সীমান্ত পিলার ১২৩৪/এমপি থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মৌলারপাড় এলাকা থেকে গরুগুলো আটক করে। আটককৃত ১৪টি ভারতীয় গরুর আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৮ হাজার টাকা।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। গরুগুলো শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন