রাজনগরে সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত

উপজেলা প্রতিনিধি, রাজনগর (মৌলভীবাজার)

রাজনগরে সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত
ফাইল ছবি

মৌলভীবাজারের রাজনগরে প্রাইভেট কার ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন একই পরিবারের আরোও চারজন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার উত্তরভাগ ইউনিয়নের বড়দল গ্রামের শাহ ইদ্রিস আলী রাতে পরিবারের সদস্যদের নিয়ে সিএনজি অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। পথে মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক মহাসড়কে উপজেলার মুন্সিবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের সামনে বিপরীত দিকে আসা প্রাইভেট কারের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ছয়জন গুরুতর আহত হন। তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে শাহ ইদ্রিস আলীর স্ত্রী কানিজা বেগম (৫৫) ও ছেলে শাহ জুবের আলীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

আহতরা হলেন শাহ ইদ্রিস আলী (৭০), শাহ তোফাজ্জল হোসেন (২১), জোসনা বেগম (৩২) ও হাকিম মিয়া (৪৫)। তাদের অবস্থা আশঙ্কাজনক।

রাজনগর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদ উদ্দিন আহমেদ ভুঁইয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাইভেট কার ও সিএনজি অটোরিকশা থানায় নিয়ে আসা হয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...