সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৩।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় সোমবার সকালে এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই বছরের কম বয়সি তিন শিশুর মৃত্যু হয়। নিহত শিশুদের মধ্যে দুজনের বাড়ি সুনামগঞ্জ জেলায় এবং একজনের বাড়ি হবিগঞ্জে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সিলেট বিভাগে হাম ও এর উপসর্গে মারা যাওয়া ১০৩ জনের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক এবং বাকি ১০২ জনই শিশু।
জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সুনামগঞ্জে। জেলাটিতে এ পর্যন্ত ৪৭ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া সিলেট জেলায় ৩৫ জন, মৌলভীবাজারে ১২ জন এবং হবিগঞ্জে ৯ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য বিভাগ হাম প্রতিরোধে শিশুদের সময়মতো টিকা গ্রহণ নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে র্যাশ বা হাম-সদৃশ উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

