হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে নব নির্বাচিত সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন অনিয়ম, দুর্নীতি ও চাঁদাবাজির সঙ্গে কোন আপোষ করা হবে না। যে-ই চাঁদাবাজি বা দুর্নীতির সঙ্গে জড়িত থাকবে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনগণের স্বার্থে আমাকে কঠিন হতে হলেও আমি হবো। এতে কেউ সাময়িক ভাবে কষ্ট পেলেও জনস্বার্থে কোনো ছাড় দেওয়া হবে না।
বুধবার দুপুরে মাধবপুর উপজেলা ও পৌর বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের দেয়া গণসংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন।
সৈয়দ মো. ফয়সল বলেন, মাধবপুর ও চুনারুঘাটের প্রায় পনে ৬ লাখ মানুষ আমাকে বিপুল আশা-ভরসা নিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। তাদের প্রত্যাশা এবং মানুষের সুখ-শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করাই আমার নৈতিক দায়িত্ব প্রথম কর্তব্য।
তিনি আরো বলেন মাধবপুর-চুনারুঘাটের চা-শ্রমিকসহ সনাতন ধর্মের লোকজন দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য অধিকার ও মর্যাদা থেকে বঞ্চিত রয়েছে। এখন থেকে তারা আর বঞ্চিত থাকবে না। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে। সনাতন ধর্মাবলম্বীসহ সব সম্প্রদায়ের মানুষ যাতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারেন, সেই পরিবেশ গড়ে তোলা হবে। কেউ তাদের সঙ্গে অন্যায় আচরণ করলে তাকে আইনের আওতায় আনা হবে। মাদক আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। প্রধান মন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থা গ্রহণ করেছে। তাই আমাদের এলাকাকে মাদক মুক্ত হিসাবে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে আমাদের সকলের সহযোগিতা প্রয়োজন।
উপজেলা বিএনপির সভাপতি সামছুল ইসলাম কামালের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলাউদ্দিন আল রনি’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান, সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, চেয়ারম্যান মীর খুরশেদ আলম, চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরজু মিয়া, সাবেক চেয়ারম্যান সামসুল ইসলাম মামুন, বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মনোজ কুমার পাল, যুগ্ম আহবায়ক স্বপন রায়, সাবেক কাউন্সিলর বাবুল হোসেন, সুরঞ্জন পাল, বিএনপি নেতা মোস্তফা কামাল বাবুল, আলফাজ মহালদার, আবিদ হোসেন, মীর আব্দুল আলিম বাদল, আমজাদ আলী শাহীন, হাফেজ ফরিদ মিয়া, মিছিরউদ্দিন, জয়নাল মহালদার, জালালউদ্দিন, আবদাল মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক এনায়েতউল্লাহ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক এমদাদুল হক সুজন, ছাত্রদল আহবায়ক মো. মারুফ মিয়া, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ফরিদুর রহমান, শ্রমিক দলের আহবায়ক মো. মাসুদ আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর কবির, মহিলা দলের নেত্রী রেজিয়া সুলতানা তরফদার প্রমুখ।
এর আগে বিভিন্ন চা-বাগানের পঞ্চায়েত এবং বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ফুল এবং সম¥াননায় সিক্ত হয়ে যান নব নির্বাচিত সংসদ সদস্য।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

