আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গণতন্ত্র পুনরুদ্ধার

ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন: সৈয়দ ফয়সল

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন: সৈয়দ ফয়সল

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মো. ফয়সল বলেছেন-দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার লুটপাট করে দেশকে ধ্বংস করে দিয়েছে। দেশ আজ অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে বিপর্যস্ত। এই ভাঙাচোরা রাষ্ট্রকে মেরামতের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র পরিচালনার রূপরেখা মাইলফলক হয়ে থাকবে।

বুধবার সকালে মাধবপুর উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন।

বিজ্ঞাপন

সৈয়দ মো. ফয়সল বলেন মাধবপুর ও চুনারুঘাটের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। আমি নির্বাচিত হলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থান খাতে বাস্তবভিত্তিক উন্নয়ন নিশ্চিত করব ইনশালল্লাহ।

উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ¦ সৈয়দ মো. শাহজাহান, সায়হাম কটন মিলের ব্যবস্থাপনা পরিচালক, বিএনপি নেতা সৈয়দ ইশতিয়াক আহমদ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...