বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিবকে সিলেটে অবাঞ্চিত ঘোষণা এবং তার গঠিত সকল কমিটিকে প্রত্যাখান করা হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৮টায় সিলেট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী প্রাইভেটিয়ান বিশ্ববিদ্যালয় সমন্বয়ক কমিটির নেতৃবৃন্দ এ ঘোষণা দেন। তারা অভিযোগ করেন, সিলেটের ৫টি বিশ্ববিদ্যালয় নিয়ে গঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে অবজ্ঞা অবহেলা করে কমিটিতে ছাত্রলীগকে পুনর্বাসনের এজেন্ডা বাস্তবায়ন করছেন গালিব। সিলেটের মূল কোনো কমিটিতেই প্রাইভেটিয়ান বিশ্ববিদ্যালয়ের কাউকে স্থান দেওয়া হয়নি। এছাড়া তিনি ছাত্রলীগের নেতাকর্মীদের কমিটিতে পদ-পদবী দিয়ে ফ্যাসিস্ট হাসিনার আন্দোলনের ছাত্র-জনতাকে প্রশ্নের সম্মুখীন করেছেন। যা আমাদের অত্যন্ত লজ্জার ও বিব্রতকর করেছেন।
সিলেটের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নর্থ ইস্ট ইউনিভার্সিটির মহিদ হাসান শান্ত। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির মাহবুবুর রহমান শান্ত, দেওয়ান মাশফি, মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইমতিয়াজ শাফিন, আর টি এম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির শিব্বির আহমেদ, তাহমিদ রহমান ফাহাদ, মো শাহাজুল ইসলাম ও সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছফির উদ্দিন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

